1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে পঞ্চকবির স্মরণ সভা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: গত ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার ফ্রান্সের উবারভিলিয়ে শহরের স্পেস রনদি মিলনায়তনে সঙ্গীত, নৃত্য, কবিতা ও নাটকের সমন্বয়ে পঞ্চকবির স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা সাহিত্যের পঞ্চকবি নামে পরিচিত, যাঁরা কবিতা লেখার পাশাপাশি একই সাথে গীতিকার, সুরকার এবং গায়ক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের সৃস্টিকর্ম নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উবারভিলিয়ে শহরের সহকারী মেয়র সন্দ্রিন ডেইজি, ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এবং মেরীর ভি এসোসিয়েটিভ এর সাবেক পরিচালক কার্লোস সামেদু, বিশিষ্ট কবি ও সংগঠক আবু জুবায়ের সহ বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরন্ময় মন্ডল ও হাসনাত জাহানের সূচনা কথনের মধ্যে দিয়ে পঞ্চকবির পরিচিতি তুলে ধরেন শম্পা বড়ুয়া, সাইফুল ইসলাম ও জাইমা নাহিয়ান।

শুরুতেই রজনী কান্ত সেনের ‘ তুমি নির্মল কর মঙ্গল ‘ সঙ্গীতের সাথে সমবেত নৃত্য পরিবেশন করা হয়। নৃত্য পরিবেশন করেন জি এম শরিফুল ইসলাম এবং দেবশ্রী চট্রপাধ্যায়। পরে একে একে পঞ্চকবির পরিচিতির সাথে কবিদের বিভিন্ন সৃষ্টিশীল কর্মকান্ডের সাথে সঙ্গীত, নৃত্য, কবিতা ও নাটক পরিবেশিত হয়।

সংগঠনের সহ সভাপতি রোজী মজুমদারের সংগীত পরিচালনায় বড়দের গানের অংশে – ‘আমার আপনার চেয়ে আপন’ নজরুল সঙ্গীত পরিবেশন করে রাখী পিউরিফিকেশন। নজরুল ইসলামের “মেঘের ডমরু ঘন বাজে” এবং অতুল প্রসাদ সেনের -“কে আবার বাজায় বাঁশি” এই দুটি গান পরিবেশন করে রোজী মজুমদার। নজরুল ইসলামের ‘জনম জনম তব তরে কাঁদিব’ লুবনা ইয়াসমিন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের “ওই মহাসিন্ধুর ওপার থেকে” সাগর বড়ুয়া একক কন্ঠে পরিবেশন করে। রবীন্দ্রনাথের তোমার খোলা হাওয়া, পরিবেশন করে চয়ন বড়ুয়া।
রবীন্দ্রনাথ ঠাকুরের “আমরা সবাই রাজা ” গানের সাথে ছোটদের একটি সমবেত সংগীত পরিবেশিত হয় । শিশুশিল্পীরা হলো জয়ন্ত বড়ুয়া, দীপান্বিতা বড়ুয়া, ইশা খান চৌধুরী, সৌমিক সিংহ, অভীক সিংহ, ঈশ্বরী পালমা, অন্তরা বড়ুয়া ও অর্ণব বড়ুয়া।

এছাড়াও অনুষ্ঠানে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ আজি এসেছি বধু হে’ রবীন্দ্রনাথ ঠাকুরের “বিশ্বসাথে যোগে যেথায়” নজরুল ইসলামের ” জয় হোক জয় হোক” সমবেত কন্ঠে পরিবেশিত হয়।
নৃত্য সম্পাদক জি এম শরিফুল ইসলামের পরিকল্পনায় রবীন্দ্রনাথের ‘হা-রে-রে-র’ গানের সাথে শিশুরা একটি সমবেত নৃত্য পরিবেশন করে। শিশু শিল্পীরা হলো- প্রিয়ন্তী দেব, সুমিত্রা দেব, বৃন্দা দে, প্রমি চন্দ, অনন্যা বড়ুয়া, অমৃতা রায় ও ছোঁয়া দাস।

এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের” বিপুল তরঙ্গ রে গানের সাথে জি এম শরিফুল ইসলামের এবং কাজী নজরুল ইসলামের ‘পরদেশী মেঘ- গানের সাথে দেবশ্রী চট্রপাধ্যায় একটি করে একক নৃত্য পরিবেশন করে।

স্মরণ সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরাতন ভৃত্য’ এবং কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা অবলম্বে দু’টি ছোট্ট নাটিকা পরিবেশিত হয়। দীপক গমেজ এবং শম্পা বড়ুয়ার যৌথ নির্দেশনায় নাটক দুটিতে অভিনয় শিল্পী হিসেবে ছিলেন দীপক গমেজ, শফিকুল ইসলাম রায়হান, রুমানা আফরোজ, আহাম্মেদ আলী দুলাল, এলান খাঁন চৌধুরী এবং খালেদুর রহমান সাগর।

অনুষ্টানে অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন সাইফুল ইসলাম, ছুটি বিশ্বাস, ঊর্মি বড়ুয়া, কথকলি বড়ুয়া, কবিতা শর্মা দেব, শংকর ডেভিড ক্রুজ প্রমুখ। তবলায় ছিলেন,প্লাসিড শিপন রেবেরিও ও অনুভব চ্যাটার্জি এবং পারকিউশনে রবি রোজারিও ও তপন দাশ।

পুরো অনুষ্ঠান ফরাসি ভাষায় অনুবাদ করেন হাসানাত জাহান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys