বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

উত্তর মেসিডোনিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতালে আগুন লাগে। তেটোভো, উত্তর মেসিডোনিয়া ৯ সেপ্টেম্বর।

উত্তর মেসিডোনিয়ার তেটোভো শহরে করোনা রোগীদের জন্য তৈরি করা একটি অস্থায়ী হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে এক টুইট বার্তায় বলেন, এখন পর্যন্ত আগুনে দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু এই সংখ্যা বাড়তে পারে। এটা খুবই দুঃখজনক দিন।

স্থানীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের পশ্চিম অংশের একটি হাসপাতালে বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসছেন। কয়েক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার সময় হাসপাতালে কতজন রোগী ছিলেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।

আগস্টের মাঝামাঝি থেকে উত্তর মেসিডোনিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে সরকার ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্য পাসের মতো কঠোর সামাজিক ব্যবস্থা চালু করেছে।

২০ লাখ জনসংখ্যার দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এ সময় মারা গেছেন ২৪ জন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys