বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

উত্তর আফ্রিকার পশুর হাটে বন্দুকধারীদের গুলি, নিহত ২০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি পশুর হাটে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে দেশটির পূর্বাঞ্চলীয় ওই গ্রামটিতে হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। হত্যাকারীদের ধরতে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে।খবর আল জাজিরা ও সিনহুয়ার।

ওই অঞ্চলের গভর্নর কর্নেল সাইদো সানো শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ফাদা এন’গোরমা অঞ্চলের নামোনগো গ্রামের পশুর হাটে আচমকা সাধারণ মানুষের ওপর হামলা চালায় অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তরা। এতে প্রাথমিকভাবে ২০ জন নিহতের খবর নিশ্চিত করলেও বহু হতাহত হয়েছেন জানান তিনি।

এর আগে গত মে মাসে কোম্পিয়েনগার পূর্বাঞ্চলের এক গ্রামের পশুর হাটে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে বন্দুকধারীরা।

২০১৭ সাল থেকে আল কায়েদা ও আইএসআইএলের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে বুরকিনা ফাসো। এই সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে বুরকিনা ফাসোর দুর্বল সামরিক বাহিনীকে সহায়তা করতে অঞ্চলটিতে রয়েছে ৫ হাজার ফরাসি সেনা।

গত পাঁচ বছরে ৯০০ বেশি মানুষ সশস্ত্র সংগঠনগুলোর হাতে মারা যায়, ৮ লাখ ৬০ হাজারের মতো লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গত বছর বুরকিনা ফাসো, মালি ও নাইজারের ৪ হাজার মানুষ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys