রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

উত্তরায় বেতনের দাবিতে মালিকের বাড়ির সামনে পোশাক শ্রমিকদের অবস্থান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস মালিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছে প্রায় চার শতাধিক শ্রমিক।

মঙ্গলবার দুপুর থেকে পোশাক শ্রমিকরা উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭নং রোডের সি ব্লকের ১৫নং বাড়ির সামনে অবস্থান নেন। অবস্থানরত সবাই আশুলিয়ার একটি সুয়েটার কারখানার শ্রমিক।

জানা গেছে, মালিক জাহিদ হোসেন সুয়েটার কারখানাটি অপর একজনের কাছে বিক্রি করে দেওয়ায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে উত্তরায় তার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, এদের মালিকানা পরিবর্তন হয়েছে। এই কারণে ওরা আগের মালিকের বাড়িতে আসছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থানে আছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys