শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

উত্তমকুমারের পর সবচেয়ে সুদর্শন নায়ক শাকিব: দীপংকর দীপন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: অভিনেতা শাকিব খানকে উত্তম কুমারের পর সবচেয়ে সুদর্শন নায়ক হিসেবে আখ্যা দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। তিনি বলেন, ‘শাকিব ভাই আমার কাছে উত্তম কুমারের পরে সবচেয়ে সুদর্শন বাংলা নায়ক।’

বর্তমানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার ওপর ভরসা করেই সচল রয়েছে দেশের সিনেমা হলগুলো। করোনা ভাইরাসের আগে বছরে অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেলেও কেবল তার ছবিই ব্যবসা করতে দেখা গেছে। তাই নানা সময়ে এ নায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই।

ফেসবুকে দীপংকর দীপন বলেন, শাকিব ভাই আমার কাছে উত্তম কুমারের পরে সবচেয়ে সুদর্শন বাংলা নায়ক। শাকিব ভাইকে আমি একবার একটি হাসপাতালে বসে বলেছিলাম, তার ন্যাচারাল লুকটা তার সেরা লুক। এই লুকটা নিয়ে ফাইট দিতে পারেন মার্লন ব্রান্ডো, মন্টগোমারি ক্লিফ্ট আর উত্তম কুমারের সাথে।’

এ প্রশংসা শাকিব খানকে ইমপ্রেস করার জন্য করেননি তিনি। পোস্টে লিখেছেন সেটাও। দীপংকর দীপন বলেন, ‘শাকিব ভাইকে ইমপ্রেস করার জন্য কথাগুলো বলছি না আমি।তার সাথে আমার কোন ছবি নেই- কথাও হচ্ছে না কোন ছবির বিষয়ে। কেবল বিশ্বাস থেকেই বলছি।’

দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ২০১৭ সালে মুক্তি পায়। সে সময় দেশজুড়ে আলোড়ন তৈরি ছবিটি। প্রথম ছবি দিয়েই নির্মাতা হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন তিনি। এরপর ‘ঢাকা ২০৪০’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি ছবি নির্মাণ শুরু করেন তিনি। করোনা ভাইরাসের কারণে ছবি দুটির শুটিং বন্ধ আছে। শিগগিরই দুটি ছবি নিয়ে আবার ক্যামেরা ওপেন করবেন বলে জানিয়েছেন দীপংকর দীপন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys