1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

উগান্ডা ও কঙ্গোর সীমান্ত লেকে নৌকা ডুবে নিহত ২৬

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: উগান্ডা ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সীমান্তে অবস্থিত লেক অ্যালবার্টে একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার লেকের উগান্ডা অংশে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথে নৌকাটি দুর্ঘটনায় কবলে পড়ে।

স্থানীয় এক কর্মকর্তা জানায়, ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌযানটি পানির নিচে চলে যায়। নৌকাটিতে কয়েক ডজন আরোহী ছিলো, তাদের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান আশরাফ ওরোমো নামের ওই কর্মকর্তা।

নিহতদের মধ্যে ডিআর কঙ্গো ও উগান্ডা উভয় দেশেরই নাগরিক আছে বলে স্থানীয় এক এলাকার প্রধান টিচোভিডোং নিশ্চিত করেছেন।

উদ্ধারকর্মীরা আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে- ওরোমো এমনটা জানালেও উদ্ধার তৎপরতা আরও চলবে বলে ইঙ্গিত দিয়েছেন টিচোভিডোং।

যথাযথ নিরাপত্তার অভাব ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে এ লেক অ্যালবার্টে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে বলে জানায় আঞ্চলিক পুলিশের মেরিন কর্মকর্তা স্যামুয়েল ওনিয়াংগো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys