বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২০

নিউজ ডেস্ক: ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েই’র (৫৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ইসরায়েলের তেল আবিব শহরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

তবে, তার মৃত্যুর কারণ বলা হয়নি। ইসরায়েলের পুলিশ জানিয়েছে, তারা এ ব্যাপারে তদন্ত করছে।

মহামারি করোনার মধ্যেই গত ফেব্রুয়ারিতে দু ওয়েইকে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দু ওয়েই’র স্ত্রী ও এক সন্তান রয়েছে। তবে, তারা কেউই ইসরায়েলে ছিলেন না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys