মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইরানে মারা যেতে পারে ৩৫ লাখ মানুষ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসে চীনের পরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। এরপর ইরানের অবস্থান।

ইরানে করোনা ভাইরাসে গত কয়েক সপ্তাহে প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজারেরও বেশি।

এর মধ্যে করোনা নিয়ে এক ভীতিকর তথ্য দিল এক বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে দেশটিতে ৩৫ লাখ মানুষের মৃত্যু হবে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক ও চিকিৎসক আফরুজ এসলামি তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা উল্লেখ করে এ আশঙ্কার কথা জানান।

করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের জনগণ এখনই সহযোগিতা করা শুরু করলে ১ লাখ ২০ হাজার মানুষ আক্রান্ত ও ১২ হাজার প্রাণহানিতেই এ মহামারি শেষ হবে। যদি মাঝারি পর্যায়ে সহযোগিতা করে তাহলে তিন লাখ আক্রান্ত ও ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হবে।

কিন্তু মানুষজন যদি নির্দেশনা না মানে তাহলে ইরানে অন্তত ৪০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে। আর এতে প্রাণ হারাবে ৩৫ লাখ মানুষ।

যদিও ঠিক কোন পদ্ধতিতে এবং কবে এ জরিপ পরিচালিত হয়েছে তার বিস্তারিত জানাননি আফরুজ এসলামি।

ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। মারা গেছেন আরও ১৩৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৯ জন, আর মোট মৃতের সংখ্যা ৯৮৮।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে প্রাদুর্ভাব শুরু হয়ে এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৬৪টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৭ হাজার ৫১৮ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৫৩ জনের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys