1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইমানুয়েল ম্যাঁক্রোর বাংলাদেশ সফর বড় কূটনৈতিক সফলতা: ফ্রান্স আওয়ামী লীগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশের সাক্ষী হবেন ফরাসি প্রেসিডেন্ট এমন অভিমত জানিয়েছেন ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সফর সফল ও স্বার্থক হউক এমন প্রত্যাশা ও তাকে বাংলাদেশে স্বাগত জানিয়ে এক আনন্দ সভা করে ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।

রোববার রাজধানী প্যারিসের স্হানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় ।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন কয়েছ’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম , মন্জুরুল হাসান চৌধুরী সেলিম , উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, আলী জুবের আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রবিউল হাসান, ধর্ম সম্পাদক সালেহ আহমেদ, প্যারিস মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো: ফারুখ আহমেদ, ছাত্রলীগ নেতা নাদিম হায়দার মেগা, সাংবাদিক চৌধুরী মারূফ অমিত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন , এই সফরের মধ্যদিয়ে ফ্রান্স – বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত ও গভীর হবে । শেখ হাসিনে বিগতদিনে বাংলাদেশে যে উন্নয়ন করেছেন ফরাসি প্রেসিডেন্ট তা এবার নিজ চোখে দেখে আসবেন ।

ফরাসি প্রেসিডেন্টের এই সফরকে তারা কূটনৈতিক সফলতা হিসেবে আখ্যায়িত করেন এবং মেক্রোর বাংলাদেশ সফরের ক্ষেত্রে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসকে তারা ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys