1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

ইন্টারনেট চালু হলো ১১ ঘণ্টা পর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: প্রায় ১১ ঘণ্টা পর ঢাকায় সচল হয়েছে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। আজ শুক্রবার বিকেল ৪টার পর ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সংযোগ চালু হওয়ার কথা জানিয়েছেন।

এর আগে শুক্রবার ভোর থেকে হঠাৎ করে দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই মুঠোফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না। এ ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পক্ষ থেকে কারিগরি ত্রুটির কথা জানানো হয়।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দুদিন আগে কুমিল্লাসহ কয়েকটি জেলায় পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনায় বুধবার থেকেই ছয় জেলায় মোবাইল ফোনে উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার বিজয়া দশমীর দিন সকাল থেকে সারা দেশেই একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মোবাইল ফোন অপারেটরগুলো।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys