1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালি, স্পেনের মতো দেখতে না চাইলে ঘরে থাকুন : স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করেছে। যাতে মানুষ ঘরে থাকে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখনো অনেক মানুষ অকারণে রাস্তায় ঘোরাঘুরি করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, হোম কোয়ারেন্টাইন না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

যারা ফেরত আসছেন এবং কোয়ারেন্টাইন মানছেন না, তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কী ইতালি বা স্পেনের মতো ভয়াবহ পরিস্থিতি দেখতে চান? যদি না দেখতে চান তাহলে আমাদের দেয়া দিক-নির্দেশনাগুলো মেনে চলুন। আপনারা বাসায় থাকুন।

তিনি আরো বলেন, দেশের প্রতি মমতা থাকলে আপনারা ঘর থেকে বের হবেন না। আইসোলেশন থেকে বের হবেন না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys