বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ইতালি রোমে তিন দিন ব্যাপী গ্রীষ্মকালীন মেলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ দুই বছর পর করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় ইতালি রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন মেলা ২০২২, এ উপলক্ষে রোমে গঠিত হয়েছে গ্রীষ্মকালীন মেলা উদযাপন পরিষদ।

 

২১ শে জুলাই বৃহস্পতিবার রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে এক প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে গ্রীষ্মকালীন মেলা উদযাপন পরিষদের আহবায়ক জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম বেপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালি সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু , বিশেষ অতিথি গ্রীষ্মকালীন মেলা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা হাবিব চৌধুরী, সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের প্রধান সম্মান্নয়কারী সজল শিকদার, এতে আরো উপস্থিত ছিলেন রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দরা বলেন, কর্মব্যাস্ততার মধ্যেও সুস্থধারার সংস্কৃতি‌ ও বাংলার ঐতিহ্য, কৃষ্টি প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মদের মাঝে পরিচয় করিয়ে দিতে এরকম আয়োজন প্রশংসনীয় ভূমিকা পালন করবে। আয়োজক কমিটির পক্ষ থেকে আগামী ২৯, ৩০, ৩১, জুলাই Via Prenestina 229 পার্কে দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের প্রতিদিন বিকেল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাফল্য মন্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys