1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ইতালি বিশ্বরেকর্ডের পথে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে ইতালি।

রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি।

রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থেকে যায়। ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে জিতে শিরোপা জিতে নেয় ইতালি।
এ জয়ের ফলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত রইল রোবের্তো মানচিনির শিষ্যরা। সর্বশেষ আজ্জুরিরা ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর উয়েফা ন্যাশন্স লিগে পর্তুগালের বিপক্ষে হেরেছিল।

এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ অবধি কোচ ভিত্তোরি পোজ্জোর অধীনে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। সেবার ইউরোপিয়ান জায়ান্টরা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ (১৯৩৮) ও ১৯৩৬ সালের অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিল।

মানচিনির শিষ্যরা এখন বিশ্বরেকর্ডের পথে। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই সেই কাঙ্খিত রেকর্ডটি হয়ে যাবে। ব্রাজিল ও স্পেন টানা ৩৫ ম্যাচে অপরাজিত যৌথভাবে বর্তমানে শীর্ষে রয়েছে। ব্রাজিল ১৯৯৩ থেকে ১৯৯৬ অবধি এই রেকর্ডটি গড়েছিল। আর স্পেন ২০০৭ থেকে ২০০৯ অবধি এই রেকর্ডের মালিক হয়েছে।

এদিকে আফ্রিকার দল আলজেরিয়া আবার ইতালির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কেননা তারা ২০১৮ থেকে এখন অবধি ২৭ ম্যাচে অপরাজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys