বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইতালি প্রবেশে করোনা বিধি নিষেধ থাকছে না

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

নিউজ ডেস্ক: ইতালি প্রবেশে করোনা ভাইরাস সম্পর্কিত বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক ঘোষণায় এ কথা জানায়। সূত্র বলছে, ইতালী প্রবেশে তথাকথিত ‘গ্রিন পাস’ আর লাগবে না। এটির মেয়াদ ৩১ মে শেষ হচ্ছে। এই মেয়াদ আর বাড়ানো হবে না।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে প্রথম করোনা ভাইরাস আঘাত হানে। দেশটিতে ২০২০ সালের প্রথম দিকে করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা মোকাবেলায় দেশটি নানা রকমের কঠোর পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে সকল কর্মীর গ্রিন পাস প্রদর্শন বাধ্যতামূলক। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংক্রমণ কমায় এবং দেশের অধিকাংশ লোক টিকা নেয়ায় বর্তমানে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে অধিকাংশ বিধি নিষেধ তুলে নেয়া হলেও গণপরিবহন ও স্কুলে মাস্ক এখনও বাধ্যতামূলক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys