বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ইতালিতে ‘দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের’ যাত্রা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বেড়ে ওঠা প্রজন্মের সুশিক্ষায় শিক্ষিত করতে বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা প্রদানের লক্ষ্যে‌ বহুল প্রত্যাশিত দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ যাত্রা শুরু করতে যাচ্ছে পহেলা সেপ্টেম্বর।

এ উপলক্ষে রাজধানী রোমের স্কুলের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের কো ফাউন্ডার ও ডিরেক্টর মিঠু আহমেদ, প্রিন্সিপাল ও কো ফাউন্ডার সঞ্জয় কুমার সাহা, এক্সোকিউটিভ ও কো ডিরেক্টর নাফিছা আক্তার, কোর্ডিনেটর অফ বাঙালি কমিউনিটি ও কো ফাউন্ডার নওশিন সুলতানা, হেড অফ কোরআন ডিপার্টমেন্ট মিসবাহ উদ্দিন‌ সহ স্কুল শিক্ষার্থীদের অভিবাবক ও গণমাধ্যম কর্মীরা।

সংবাদ সম্মেলনে স্কুল কর্তৃপক্ষ জানান এই এই স্কুলে বাংলাদেশি ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ ভিন্ন দেশি শিক্ষার্থীদের দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা সঠিক ও উন্নতভাবে পাঠদান প্রদান করা হবে। আপনার সন্তানকে মানসম্মত সঠিক ও উন্নত শিক্ষা পাঠদানে স্কুল ভর্তি করতে ‌সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys