1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালিতে কাউন্সিলর হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কবির হোসেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ইতালির রাজধানী রোম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কবির হোসেন। গত ৬ ডিসেম্বর রাজধানীর রোমের মন্তানিওয়ালা ৮ নম্বর মিনিউসিপিও প্রেসিডেন্ট অফিস কার্যালয়ে কবির হোসাইনকে অফিসিয়ালভাবে সার্টিফিকেট প্রদান ও শপথ গ্রহণ করানো হয়।

এ সময় বাংলা কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন, বরিশাল বিভাগ সমিতি ইতালির অন্যতম নেতা মুজিবুর রহমান শিকদার, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক, সাবেক কমিশনার নাজিম মোল্লা ও ঢাকা জেলা সমিতি ইতালি সভাপতি সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকেই।

উপস্থিত নেতৃবৃন্দরা নবনিযুক্ত কাউন্সিলর কবির হোসেনকে শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন।

৮ নম্বর মিনিউসিপিও প্রেসিডেন্ট কবির হোসেনের প্রশংসা করে বলেন, ‘তিনি একজন সত্যনিষ্ঠ মানুষ। প্রবাসীদের পক্ষে তিনি যে দায়িত্ব পেয়েছেন সেটি সঠিকভাবে গুরুত্বসহকারে পালন করবেন বলে আশা প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশিসহ যেকোনো প্রবাসীদের সহযোগিতা ও পরামর্শে যেকোনো সমস্যায় সততার সঙ্গে কাজ করে যাবেন। তিনি তার সফলতা কামনা করেন।

কাউন্সিলর কবির হোসেন সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যেন সততার সাথে কাজ করে প্রবাসে প্রবাসীসহ বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys