বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ইতালিতে একতা ব্যবসায়ী সমিতির বার্ষিক ইফতার মাহফিল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবারও ইতালির রাজধানী রোমে স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন একতা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।

 

রোমস্থ তুসকোলানা মসজিদ-এ-ওমর শুক্রবার ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি ফারুক মাতবার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মামুনের সার্বিক তত্বাবধানে এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সাজ্জাদ হোসাইন, সহ সভাপতি নূর ইসলাম মাতবার, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ আতিক, প্রতিষ্ঠাতা সভাপতি এম এমারত হোসেন, উপদেষ্টা নুরুল আবসারসহ স্থানীয় বিভিন্ন‌ রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও ব্যাবসায়ী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন কমিউনিটির উন্নয়নে একতা ব্যবসায়ী সমিতি যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতেও সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় কাজ করে যাবে।

ইফতারের পূর্বে দেশ ও প্রবাসে বসবাসরত সকলের শান্তি সুস্ব্যাস্থ ও দীর্ঘায়ু কামনা করে এবং পরলোকগত সকল মুমিন মুসলমানের আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys