1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে ১৮ ডিসেস্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২১’ উদযাপন করা হয়েছে। ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যে দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে দিনব্যপী বিশেষ কনস্যুলার সেবা দেওয়া হয়েছে।

দিবসটিতে আগত ৪০০ সেবা প্রার্থীকে ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা এবং এ বছর সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ প্রবাসীদের ধন্যবাদ জানান। শ্রম কনসাল ও সাব্বির আহমেদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন। আলোচনায় অংশ নেন সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী বিজয়ীরা ও কমিউনিটির নেত্রীবৃন্দ।

এ সময় বক্তারা প্রবাসীদের পেনশন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। দিবস উপলক্ষে কনসাল জেনারেলের অনুরোধে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা এক্সচেঞ্জ কোম্পানি এস আর এল বিনামূল্যে রেমিটেন্স প্রেরণ করে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys