1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইউরো কাপে দর্শকের আসনে কারা?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১

নিউজ ডেস্ক: খেলা চলছে। দর্শকের আসনে বসে আছে ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার সমর্থকরা। ব্যাপারটা খুলেই বলা যাক। নেদারল্যান্ডস বনাম উত্তর মেসিডোনিয়া ম্যাচের সময়, তিন ডাচ ভক্তকে তিনটি কোভিড ভ্যাকসিনের নাম দিয়ে জার্সি দেয়া হয়েছিল- মডার্না, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা। ২০২০-এর ইউরো কাপে ভক্তদের কমলা রঙের জার্সি পরা সেই ছবিটি ‘বেস্ট ফ্রন্ট থ্রি’ বলে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এই তিনটি ভ্যাকসিন এখন গোটা বিশ্বে সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে।

তাই এই নামকরণ। এদিনের ম্যাচের ফলাফল বলছে, নেদারল্যান্ডস-এর জর্জিনিও উইজনালডাম ২ টি এবং মেমফিস ডিপে একটি গোল করে ম্যাসেডোনিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে যান। উল্লেখ্য, ডাচরা ইতিমধ্যেই গ্রুপ সি তে শীর্ষস্থান অর্জন করেছিল তবে ম্যাসেডোনিয়া ম্যাচে একটিও গোল করতে না পারায় নেদারল্যান্ডস তাদের আধিপত্যের বজায় রাখল। ডিপে প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।

সাত মিনিটের ব্যবধানে আরো দুটি গোল করে ম্যাসেডোনিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন উইজনালডুম। ইতিমধ্যেই নেদারল্যান্ডসের হয়ে ২৫ টি গোল করার কৃতিত্ব অর্জন করে ফেলেছেন দলের এই বিশ্বস্ত ক্যাপ্টেন। ইউক্রেন ও অস্ট্রিয়ার বিপক্ষেও নিজেদের গোল মেশিনকে চালু রেখেছেন ডাচরা, তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে তারা । ১-০ গোলে ইউক্রেনকে হারিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys