শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইউরোপ প্রবাসীদের সিস সমস্যার সমাধানের দাবি আয়েবা’র

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্ক: ইউরোপ প্রবাসীদের সিস সমস্যা সমাধানের দাবি ও সেই লক্ষ্যে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা।

গত রোববার (২৮এপ্রিল) প্যারিসের আয়েবা’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তিনি জানান, এই সংগঠন দীর্ঘ ১২ বছরের সফল যাত্রায় সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সংহতি, সহযোগিতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার এক অনন্য নজির স্থাপন করে আসছে।

দীর্ঘ এই পথচলায় এবার আয়েবা ইউরোপের বর্তমান নিরাপত্তা ও অভিবাসন পরিস্থিতিকে সামনে রেখে নতুন ও সময়োপযোগী একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে সিকিউরিটি শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS), যা ইউরোপের অন্যতম বৃহত্তম ও সর্বাধিক ব্যবহৃত তথ্য বিনিময় ব্যবস্থা।

এ ব্যবস্থার মাধ্যমে অনিবন্ধিত অনেক অভিবাসী, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। অনেকে অজান্তেই বিভিন্ন দেশের আইনগত প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছেন, যার ফলে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কাও দেখা দিয়েছে।

তিনি আরও বলেন,আয়েবার পক্ষ থেকে SIS সমস্যা সমাধানে জোরালোভাবে দাবি জানানো হয়েছে, বিশেষ করে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেনের দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে এবং আয়েবা ডেলিগেশন অচিরেই তাদের সাথে সরাসরি আলোচনায় বসবে।

এ সময় তিনি আরও বলেন, আয়েবার প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদীনের নির্দেশনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বার্তা তুলে ধরা হলো। আয়েবা আশা করে, সংশ্লিষ্ট ইউরোপীয় দেশসমূহ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের বর্তমান সংকট সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে মহাসচিব ছাড়াও বক্তব্য রাখেন সহসভাপতি ফকরুল আকম সেলিম (ফ্রান্স), মাহারুল ইসলাম মিন্টু (স্পেন), বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু, এমদাদুল হক স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys