বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইউরোপে বিশাল মহড়ার ঘোষণা ন্যাটোর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২

নিউজ ডেস্ক: শুক্রবার ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুংগেসকো এ কথা জানান। খবর আনাদোলুর।

ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়, এ মহড়ায় ইউরোপের ২০টি দেশের ১৮ হাজার সেনা সদস্য অংশগ্রহণ করবেন। পোল্যান্ডসহ ন্যাটোভুক্ত ইউরোপের ৮ দেশে অনুষ্ঠিত হবে এ মহড়া।

এর মধ্যে এস্তোনিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃৃত্বে ১৪টি দেশের ১৫ হাজার সেনা সদস্য সজারু নামে মহড়ায় অংশ নিচ্ছে।

এছাড়া, লিথুনিয়ায় জার্মানির নেতৃত্বে আয়রন ওল্ফ নামে মহড়ায় অংশ নেবেন ৩ হাজার সেনা সদস্য। এ মহড়ায় জার্মানির লেপার্ড-২ ট্যাংক ছাড়াও থাকছে সহস্রাধিক অত্যাধুনিক সামরিক যান।

ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুংগেসকো জানান, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর আগেই ন্যাটোর এ সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, ন্যাটোর শক্তিমত্তা প্রদর্শনের জন্যই এ বিশাল মহড়ার আয়োজন করা হচ্ছে। তবে এখন পর্যন্ত মহড়া শুরুর দিনক্ষণ প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys