শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইউরোপে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি জানালেন সাত্তার আলী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

আমাদেরকথা ডেস্ক: ইউরোপে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি জানালেন ফ্রান্স বাংলাদেশ বিজনেসে ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন শাহআলম। তিনি বলেন বিমানের ফ্লাইট না থাকায় ইউরোপের বাংলাদেশী ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন।

 

সাত্তার আলী সুমন শাহআলম

ফ্রান্স, ইতালি, পর্তুগাল, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেন অন্তত ১৫ লাখ বাংলাদেশি। অথচ, এই অঞ্চলে নেই রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট।

একসময় প্যারিস, রোম ও ফ্রাঙ্কফুট রুটে বিমান চলাচল করতো। ২০০৫ সাল থেকেই বন্ধ এ সেবা। অভিযোগ, সিন্ডেকেটের দৌরাত্ম্য, যাত্রীদের সাথে দুর্ব্যবহার, বেসরকারির চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা প্রতিবন্ধকতায় ব্যাপক ক্ষতির মুখে বন্ধ হয়ে যায় এই তিন রুটের বিমান সেবা।

বেশ কয়েকবার সংশ্লিষ্টরা আশার কথা শোনালেও ১৭ বছরেও তা চালু করা সম্ভব হয়নি। দ্রুত সময়ে এই সেবা চালুর দাবি ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের। বলছেন, ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের চাওয়া এটি। শিগগিরই নিজ দেশের পতাকাবাহী বিমানে দেশে ফিরতে পারবেন এমনটাই প্রত্যাশা তাদের।

প্রবাসীরা বলছেন, ইউরোপের মতো বড় বাজারে রয়েছে ব্যাপক আর্থিক লাভের সম্ভাবনাও। আর তাই ফ্লাইট চালুর পাশাপাশি বিমান বাংলাদেশের নানা অব্যবস্থাপনা আর অনিয়ম দূর করে যাত্রী সেবা নিশ্চিতের আহ্বান তাদের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys