বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় সাংবাদিক নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় রেডিও লিবার্টির সাংবাদিক ভেরা গাইরিচ নিহত হয়েছেন। রেডিও স্টেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রেডিও লিবার্টির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভেরা গাইরিচ যে ভবনে থাকতেন সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় তিনি বাড়িতে ছিলেন। তিনি দয়ালু ও প্রকৃত পেশাদার ব্যক্তি ছিলেন।

ভেরা গিরিচের সহকর্মী আলেকজান্ডার ডেমচেঙ্কো ফেসবুকে এক পোস্টে জানান, ‘চমৎকার একজন লোক চলে গেলেন।’

রেডিও লিবার্টি ইউক্রেনে ’রেডিও ফ্রি ইউরোপ’ নামেও পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান। রেডিওটিতে সেসব জায়গার খবর প্রচার করা হয় যেখানে গণমাধ্যম মুক্ত নয়।

এর আগে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলায় ‍ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি গিরিচের পরিচয় নিশ্চিত করেননি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys