বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন মাখোঁ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২

নিউজ ডেস্ক: ইউক্রেনে আগামী দিনে অস্ত্র সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশটির অতিরিক্ত দাবির প্রতি সাড়া দিতেও প্রস্তুত ফ্রান্স। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

বিকেলে প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেন, আমাদের মধ্যে ‘দীর্ঘ এবং অর্থবহ’ কথা হয়েছে।

যুদ্ধের প্রথম দিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে ফ্রান্স। ক্রমবর্ধমান উত্তেজনা বন্ধে পুতিনের সঙ্গে বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি তিনি। এ অবস্থায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিলেন মাখোঁ।

রুশ যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে আরও সামরিক চালান কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাপানসহ অনেক দেশ সামরিক সরঞ্জাম দিয়ে যাচ্ছে জেলেনস্কিকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys