1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইউক্রেনকে আরও ৩০৪ মিলিয়ন ডলার দিচ্ছে ব্রিটেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে ইউক্রেনকে নতুন করে ৩০৪ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

সোমবার এক বিবৃতিতে তার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।খবর আলজাজিরার।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে।

সামরিক প্রশাসন বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। কিয়েভের আকাশসীমায় নয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে ড্রোন হামলা বেড়েছে।

নগরীর বেসামরিক প্রশাসন রোববার মধ্যরাতে প্রথম বিমান হামলার সতর্কতা জারি করে যা তিন ঘণ্টারও বেশি স্থায়ী হয়। দ্বিতীয় সাইরেন বাজানো হয় সোমবার ভোরে।

যুক্তরাজ্য জানিয়েছে, ইউক্রেনের জন্য নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর বিশেষ অভিযান শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys