1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আড়িপাতার আশঙ্কায় ফোন বদলালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: ফোনে আড়িপাতার ঝুঁকি এড়াতে মুঠোফোন ও ফোন নম্বর পরিবর্তন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্স২৪ এর খবরে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এমন এক সময়ে ফোন পরিবর্তন করলেন যখন ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ফোনে আড়িপাতার খবর বেরিয়েছে।

সম্প্রতি এমানুয়েল মাক্রোঁসহ বিশ্বের অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন নম্বর পেগাসাসের নজরদারির তালিকায় থাকার খবর সামনে আসে। তবে ম্যাক্রোঁর ফোনে পেগাসাস ব্যবহার করে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করে পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার লক্ষ্য তাদের ছিল না।

ম্যাক্রোঁর মুঠোফোন ও ফোন পরিবর্তনের বিষয়ে ফরাসি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনেকগুলো নাম্বার আছে। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ফোন পরিবর্তন করেছেন। ফোন পরিবর্তন করার অর্থ এই নয় যে, প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা হয়েছিল।

খবরে আরও বলা হয়েছে, ফ্রান্স সরকার স্থানীয় সময় বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকে সাইবার-নিরাপত্তাকে আরও মজবুত করার বিষয়ে আলাপ করেছেন।

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কিছুদিন ধরে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ইসরাইলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ৫০টির বেশি দেশে আড়ি পাতা হয়েছে।

এনএসও গ্রুপের একটি তথ্যভান্ডারে সংরক্ষিত ৫০ হাজার ফোন নম্বর ফাঁস হয়েছে। ১৭টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেগুলো নিয়ে কয়েক মাস অনুসন্ধান চালিয়ে স্পাইওয়্যার ব্যবহার করে স্মার্টফোনে আড়ি পাতার এই ঘটনা প্রকাশ করেছে ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys