শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আসুন সংকট মোকাবেলা করেই ঈদের আনন্দ ভাগাভাগি করি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

মোঃ লুৎফুর রহমান বাবু : শতাব্দীর মধ্যে সবচেয়ে সংকটকালীন সময় পার করছে পৃথিবীর মানুষজন। মহামারী করোনার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে। দেশে দেশে ছড়িয়েছে এই মহামারী। ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি আর বেকার হয়েছেন লাখ লাখ মানুষ।

এমন পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এবার হজ হচ্ছে সীমিত পরিসরে। হজ সীমিত পরিসরে হওয়া কিংবা ঈদে অন্যান্য বছরের মতো আনন্দ-উৎসব না করতে পারার এক ধরনের মনোবেদনা নিয়েই মুসলিম সম্প্রদায়ের মানুষজন এবারের ঈদুল আযহা উদযাপন করবেন।

পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক কোটিরও বেশি প্রবাসীও এবার খুব একটা ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারছেননা । অনেকে কাজ হারিয়েছেন আবার করোনা মহামারীতে প্রিয়জন হারিয়েছেন অনেকে ফলে মানসিক কষ্ট আর আর্থিক সংকটের মধ্যে রয়েছেন তারা।

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী গভীর সংকটের মধ্য দিয়ে এবারের ঈদ উদযাপন করছেন। একদিকে করোনা মহামারী অন্যদিকে সৃষ্ট বন্যা এই সংকটের মধ্যে ফেলেছে তাদেরকে। সরকারের সহযোগিতাও যথেষ্ট নয় এমন অভিযোগ করছেন অনেকেই।

নানা সংকট আর সমস্যার মধ্য দিয়ে এবারের ঈদুল আজহা উদযাপিত হচ্ছে ।তবে বাস্তবতাকে মেনেই আসুন সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করি। ঈদুল আযহার ত্যাগের যে মর্মবাণী তা থেকে শিক্ষা নিয়ে আমাদের ত্যাগ করার মানসিকতা তৈরি করি।

মহান আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীবাসীকে করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি দিন -সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

ঈদ মোবারক।

মোঃ লুৎফুর রহমান বাবু
সম্পাদক ,আমাদের কথা।
প্যারিস, ফ্রান্স।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys