বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

আলিয়ার প্রিয় শাকসবজি, রণবীরের কুমিরের মাংস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের জনপ্রিয় নায়ক-নায়িকা রণবীর কাপুর ও আলিয়া ভেগান তাদের নতুন জীবন শুরু করেছেন। জানা গেছে দুই প্রিয় খাবার সম্পর্কে। আলিয়া ভেগানের প্রিয় খাবার শাক, সবজি আর ডাল। মাছ মাংশ কিছুই খান না তিনি।

এদিকে রণবীর প্রিয় প্রাণিজ ও উদ্ভিজ্জ—সব খাবারই খান তিনি। তার প্রিয় কুমিরের মাংস। তবে নিয়ম করে স্বাস্থ্যকর রুটিন মেনে চলেন তিনি। আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পর সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় দেখা দেবেন তিনি। চরিত্রের প্রয়োজনে পেশিবহুল চেহারা তৈরিতে বেশ খাটছেন রণবীর। তাই বিয়ের সময়ও ডায়েট ও ফিটনেস নিয়ে কোনো রকম আপস করতে রাজি নন এই অভিনেতা।

রণবীরের ফিটনেস প্রশিক্ষক দীপেশ ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজের ডায়েট নিয়ে খুবই সচেতন রণবীর। মিষ্টি আর ভাজাপোড়া খান না বললেই চলে। বাইরের খাবার নয়, ঘরে তৈরি খাবার খেতেই বেশি ভালোবাসেন। কেবল ‘চিট ডে’তে রণবীর আরাম করে ইচ্ছেমতো বার্গার খান।

লো–কার্ব ডায়েট মেনে চলেন রণবীর। সকালে খান ডিম, প্রোটিন শেক ও ব্রাউন ব্রেড। দুপুরের খাবারে বেশির ভাগ দিনই ব্রাউন রাইস, ডাল, শাকসবজি আর মুরগির মাংস থাকে। শুটিংয়ের ফাঁকে খিদে পেলে ড্রাই ফ্রুটস আর প্রোটিন শেক খেয়েই পেট ভরান। রাতে খুব হালকা খাবার খান। সন্ধ্যা সাতটার পর ভারী কিছু্‌ই খান না।

অভিনেতার পছন্দের তালিকায় থাকে ব্রাউন রাইস, টোস্ট আর বিরিয়ানি। ডায়েটের পাশাপাশি নিয়ম করে শরীরচর্চাও করেন তিনি। দীপেশ জানিয়েছেন, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম, খাবার আর পানি—এই চারের ভারসাম্য শরীরের সুস্বাস্থ্যের জন্য জরুরি। রণবীরও সেই নিয়ম মেনে চলেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys