বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আরও এসেছে ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে ভারত থেকে।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে সকালে ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৮টা ২৮ মিনিটে টিকা নিয়ে রওনা হয় এয়ার ইন্ডিয়ার (এআই-১২৫৪) বিশেষ ফ্লাইটটি।
এসব করোনার ভ্যাকসিন পরিবহনের জন্য বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকেছে বেক্সিমকোর স্টিকারযুক্ত নয়টি বিশেষ মিনি কাভার্ড ভ্যান।

এ ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে নেওয়া হবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকোর ওয়্যারহাউজে। সেখাসেই সংরক্ষণ করা হবে ভ্যাকসিনগুলো।

এ মিনি কাভার্ড ভ্যানগুলোকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হবে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল বাংলানিউজকে বলেন, বিমানবন্দর থানার একটি ও উত্তরা পশ্চিম থানার একটি মোট দু’টি টিম আব্দুল্লাহপুর পর্যন্ত কড়া নিরাপত্তায় ভ্যাকসিনবাহী মিনি কাভার্ড ভ্যানগুলো নিয়ে যাবে। এরপর গাজীপুর জেলা পুলিশের টিম আব্দুল্লাহপুর থেকে নিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys