বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আমেরিকা করোনা সংকট দীর্ঘায়িত করছে: চীন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২০

নিউজ ডেস্ক: ভিয়েনায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং কুন বলেছেন, আমেরিকার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী দীর্ঘায়িত হচ্ছে। মার্কিন সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার কারণে এই সংকট তৈরি হয়েছে।

মার্কিন সরকারের পক্ষ থেকে স্বেচ্ছাচারী বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরির কারণে বিশ্ব অর্থনীতির জন্য কী ধরনের পরিণতি বয়ে আনবে সে সম্পর্কেও তিনি সতর্ক করেছেন।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আগ্রহ নেই। এমনকি তিনি চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন বলেও হুমকি দিয়েছেন। তার এই বক্তব্যের পর ধারণা করা হচ্ছে, নতুন করে আমেরিকা ও চীনের মধ্যকার বাণিজ্য সম্পর্কের অবনতি হতে পারে।

ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের এক বৈঠকে চীনা রাষ্ট্রদূত ওয়াং কুন বলেন, আমেরিকা নিজেই দোষারোপের খেলা খেলছে এবং চীনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। শুধু তাই নয় করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপিয়েছে। করোানয় আমেরিকায় এ পর্যন্ত ৮৫ হাজার মানুষ মারা গেছে।

পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys