1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আমি যা করছি, জেনে-বুঝে করছি: পিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এখন খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। তারকারা সাইবার বুলিংয়ের সবচেয়ে বড় শিকার। অনেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান, কেউ কেউ বাধ্য হয়ে মামলা পর্যন্ত করেছেন। এবার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপক পিয়া জান্নাতুল। ফেসবুকে লাইভে এসে তিনি জানান, এখনই উপযুক্ত সময় এসব বন্ধ করার। যারা সাইবার বুলিং করেন তাদের উচিত এসব বাদ দিয়ে নিজের জীবনটাকে উন্নত করার চেষ্টা করা।

পিয়া আরও বলেন, অন্যের জীবনাচরণ আমার ভালো নাও লাগতে পারে। তাই বলে আমি কী তাদের বাজে কথা বলবো? উত্যক্ত করবো? এটা সবার দেশ। নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করার স্বাধীনতা সবার আছে। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মানুষ, তারপর আমি একজন নারী, এরপর আমি একজন বাঙালি, তারপর আমার পেশাগত কিংবা অন্যান্য পরিচয়।

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন পিয়া। তবে স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি। নিয়ম মেনে শরীরচর্চাও করছেন। এ নিয়ে অনেকে আপত্তিকর কথা বলেছেন, পিয়াকে নানা উদ্ভট পরামর্শও দিচ্ছেন। এ বিষয়ে লাইভে পিয়া বলেন, আমি যা করছি, জেনে-বুঝে করছি। এ বিষয়ে আমার প্রশিক্ষক আছে। দেশের বাইরে এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। আমাকে অযথা জ্ঞান দিতে আসবেন না। নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys