1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

‘আমার নামে মিথ্যা অপবাদ দিলে সব ফাঁস করে দেব’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান আঁখি খাতুন। ইতোমধ্যে তিনি বিয়ে করে চীনের সাংহাইয়ে চলে গেছেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প ছেড়েছেন আঁখি। মিথ্যা বলে ক্যাম্প ছেড়েছেন এই ডিফেন্ডার।

আঁখি অবশ্য দাবি করেছেন, বাফুফেকে জানিয়েই তিনি সবকিছু করেছেন। সাফজয়ী এই বাংলাদেশের নারী ফুটবলার এবার দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যদি তার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে ক্যাম্পে কী হয়েছে সেটা সবার সামনে ফাঁস করে দেবেন।

সাক্ষাৎকারে আঁখি বলেন, আমি মিথ্যা বলে ক্যাম্প ছাড়িনি। যদি মিথ্যা বলে চলে আসি তাহলে বাফুফে ক্যাম্পের শৃঙ্খলা বলতে তো কিছু নেই। আমি চলে এলাম অফিসিয়ালদের কাছে কোনো খবর থাকবে না? তারা দুনিয়াতে আছেন, নাকি অন্য জগতে?

ক্ষোভ প্রকাশ করে এই নারী ফুটবলার আরও বলেন, যদি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়, কোনো বাজে মন্তব্য করা হয়, তাহলে সব ফাঁস করে দেব। ক্যাম্পে কি হয়েছে, না হয়েছে সবার সামনে ফাঁস করব বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys