শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আবু মহসিনের আত্মহত্যার ২০২টি লিঙ্ক অপসারণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: ফেসবুক লাইভে এসে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৮) আত্মহত্যার ঘটনায় ফেসবুক, ইউটিউব, টিকটক ও লাইকিতে মোট ২২৭টি লিঙ্ক চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এর মধ্যে ফেসবুক থেকে ১৯০টি, ইউটিউব থেকে ছয়টি, লাইকি থেকে তিনটি এবং টিকটক থেকে তিনটি লিঙ্ক অপসারণ করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এ তথ্য দেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য দুপুর ২টায় রাখেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে আবু মহসিন নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন। পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরদিন তার আত্মহত্যার ভিডিও ইন্টানেটে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ ভিডিওগুলো অপসারণে নির্দেশনা চান। এ ছাড়া এই ভিডিও যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিটিআরসিকে এ বিষয়ে ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এ আদেশ অনুসারে আজ বিটিআরসি প্রতিবেদন দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys