বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আবার লকডাউন ইতালিতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড়দিন এবং নতুন বর্ষবরণের বড় অংশজুড়ে লকডাউন দিয়েছে ইতালি। অত্যাবশ্যকীয় নয় এমন দোকানপাট, রেস্তোরাঁ, বার বন্ধ থাকবে। সরকারি ছুটির দিনে পুরো দেশ থাকবে বিধিনিষেধের ‘রেড জোনে’। কর্মক্ষেত্রে যাওয়া, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি প্রয়োজনে শুধু ইতালিয়ানদের সফরের অনুমতি দেয়া হবে। প্রধানমন্ত্রী গসেপে কোনতে বলেছেন, এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। বড়দিনের অনুষ্ঠানে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে আমাদের বিশেষজ্ঞরা খুব বেশি উদ্বিগ্ন। তাই আমাদেরকে ব্যবস্থা নিতে হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়েছে, ইউরোপে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। এই সংখ্যা এখন ৬৮ হাজারের কাছাকাছি। এ অবস্থায় এ মাসের শেষের দিকে সেখানে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হতে পারে। এর মধ্য দিয়ে করোনাভীতির অবসান শুরু হতে পারে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys