শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আবার বিয়ের পিঁড়িতে সা‌রিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: এক সময়ের জনপ্রিয় সারিকা সাবরিন। শোনা যাচ্ছিল, শিগগির দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। অবশেষে বিয়েটা সেরে ফেললেন এই অভিনেত্রী। চলতি মাসের ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আহমেদ রাহির সঙ্গে বিয়ে হয় সারিকার। রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং মিউজিশিয়ান। সারিকা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সারিকা বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে আমাদের ২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছে৷ আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।’

এর আগে ৭ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সে সংসারে তার একটি মেয়ে রয়েছে, নাম সেহরিশ আনায়া। দুজনের বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার পরের গল্প কারো অজানা নয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys