বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

আবার বাবা হচ্ছেন জাকারবার্গ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

নতুন বছরের প্রথম দিনে রোববার (১ জানুয়ারি) ওই শুভেচ্ছাবার্তার সঙ্গে একটি সুখবরও দিয়েছেন তিনি। ২০২৩ সালে তৃতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন জাকারবার্গ দম্পতি।

ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশিত ছবির ক্যাপশনে জাকারবার্গ লিখেছেন— ‘শুভ নববর্ষ! ২০২৩ সাল রোমাঞ্চকর ও ভালোবাসায় ভরা হতে যাচ্ছে।’

ছবিতে জাকারবার্গকে স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্প স্পর্শ করে থাকতে দেখা গেছে। তাদের দুজনের মুখে হাসি। ২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলার বিয়ে হয়। তাদের দুটি কন্যাসন্তান আছে।

২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তান আগস্টের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys