বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আবার আইসোলেশনে বরিস জনসন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত এক সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করায় ‘সেলফ আইসোলেশনে’ রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ এনএইচএস তাকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।

সেলফ আইসোলেশনে থাকাকালে স্বাস্থ্যবিধি মেনে ও চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে ডাউনিং স্ট্রিট থেকে বরিস জনসন তার কার্যক্রম চালিয়ে যাবেন।

তার মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোভিড-১৯ এর কোনো লক্ষণও নেই।

গত বৃহস্পতিবার সকালে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেছিলেন বরিস জনসন। পরে বৈঠকে উপস্থিত সংসদ সদস্য লি অ্যান্ডারসনের করোনার লক্ষণ ধরা পড়ে এবং তার পরীক্ষা করা হয়।

অ্যাশফিল্ডের ওই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে প্রধানমন্ত্রী বরিস জনসনকে সেলফ আইসোলেশনে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংসদ সদস্য লি অ্যান্ডারসন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় তাদের কারো মুখেই মাস্ক ছিল না।

এর আগে গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিন রাত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys