1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলীসৌরভ গাঙ্গুলী
আবারও অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলী। বুকের ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

গাঙ্গুলীর পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। ব্যথা বাড়লে বুধবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন গাঙ্গুলী। শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে তার। হাসপাতালে নেওয়ার সময় তা সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা ও তার দাদা স্নেহাশিস।

জানা যায়, চিকিৎসক আফতাব খান, সরোজ মন্ডল ও সপ্তর্ষি বসুর তত্বাবধানে ভর্তি হবেন সৌরভ। তাকে ইতোমধ্যে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

এর আগে গত ০২ জানুয়ারি শরীর চর্চার সময় বুকে ব্যথা অনুভব করায় বেলা ১টায় আচমকা হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান, ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’হয়েছে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের।

ভর্তির সময় সৌরভের পালস ছিল মিনিটে ৭০ এবং প্রেসার ছিল ১৩০ বাই ৮০। ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করে তার ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। এরপর একটি ধমনীতে এনজিওপ্ল্যাস্টি করা হয় তার। একইদিন বিকেলে এনজিওপ্ল্যাস্টি হয় প্রিন্স অব ক্যালকাটার। বসানো হয় একটা স্টেন্ট। এরপর থেকে তিনি ক্রমে সুস্থ হয়ে উঠেন। এক সপ্তাহ হাসপাতালে থেকে ০৭ জানুয়ারি তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys