1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আনার হত্যা, শিলাস্তির সর্বোচ্চ শাস্তি চান দাদা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

নিউজ ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন শিলিস্তি রহমান নামের এক যুবতী। অভিযোগ প্রমাণিত হলে শিলাস্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন তার দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া।

শনিবার (২৫ মে) অভিযুক্তের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নের পাইসানা গিয়ে দেখা যায় পুরো বাড়ি ফাঁকা। সেখানে শিলাস্তিরদের পাশাপাশি দুটি বাড়ি রয়েছে। একটি টিনের ও অপরটি দোতলা বিল্ডিং। টিনের ঘরের ঠিক পাশেই নির্মাণ করা হয়েছে দোতলা একটি বাড়ি। তবে সেই বাড়ির ভেতরে নেই কোন আসবাবপত্র।

শিলাস্তির দাদা সেলিম মিয়া জানান, শিলিস্তি তার বড় ভাইয়ের ছেলের (ভাতিজা) সন্তান। সম্পর্কে তার নাতনি। দুই বোনের মধ্য শিলাস্তির বড়। তার বাবা আরিফুর রহমান জুট ব্যবসায়ী। সেলিম মিয়া আরও বলেন, ছোট বেলা থেকেই তারা ঢাকার উত্তরায় বসবাস করে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসলেও দুই একদিন পর আবার চলে যেত।

এসময় সেলিম মিয়া এমপি আনার হত্যায় তার নাতনির সম্পৃক্ততা নিয়ে বলেন, তিনি বেশি কিছু জানেন না। গণমাধ্যমে যতটুকু দেখেছেন তাতে নাতনির এমপি আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া এবং রিমান্ডে নেয়া পর্যন্তই। আদালতের বিচারে যদি হত্যাকাণ্ডে শিলাস্তির জড়িত থাকার প্রমাণ মেলে, তবে নাতনির সর্বোচ্চ শাস্তি চান বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys