শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আদালতে হাজিরা দিতে গিয়ে অসুস্থ পরীমনি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ রোববার আদালতে হাজিরা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এদিন দুপুর ১টা ৪০ মিনিটে আদালতে প্রাঙ্গণে পৌঁছান। এ সময় ভবনের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে ওঠেন পরীমনি। এজলাসের ভেতরে শুয়েও থাকতে দেখা যায় তাকে। পরে শুনানি শেষে অসুস্থ অবস্থায় গাড়িতে করে নিয়ে যাওয়া হয় পরীমনিকে।

রোববার জামিনের মেয়াদ শেষ হওয়ায় এবং মামলার ধার্য তারিখ থাকায় পরীমনি আদালতে হাজির হন। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্থন করে আবারও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

চলতি বছরের ৪ আগস্ট রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে সহযোগীসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। পরে রাজধানীর বনানী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys