শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আদালতে জেমস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করতে ফের আদালতে গিয়েছেন নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস। আজ বেলা ১১টা ৫০ মিনিটে মামলা করতে ঢাকার নিম্ন আদালতে হাজির হয়েছেন এই রকস্টার। তথ্যটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

তিনি জানান, কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক কোম্পানির বিরুদ্ধে মামলা করতে আদালত পাড়ায় এসেছেন জেমস। এরই মধ্যে তিনি আদালতে দুটি মামলার আবেদন করেছেন।

তাপস কুমার পাল বলেন, ‘জেমস আদালতে এসে তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের দুটি মামলার আবেদন করেছেন। তার অসংখ্য জনপ্রিয় গান কোনো ধরনের অনুমতি না নিয়েই বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।’ এ বিষয়ে শুনানি চলছে।

আদালতে মাইলস ব্যান্ডের পক্ষে শাফিন আহমেদ ও হামিন আহমেদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৭ সাল থেকে রিংটোন হিসেবে ‘দুঃখিনী দুঃখ করো না’সহ ৬টি গানের কপিরাইট আইন লঙ্ঘন করার অভিযোগে মামলা করেছেন জেমস।

এর আগে, গেল ১৯ সেপ্টেম্বর জেমসের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন আইনজীবী তাপস কুমার পাল। এসময় আদালতে জেমস নিজেও উপস্থিত ছিলেন। তবে আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। আদালতের পরামর্শে মামলা না করেই চলে যান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys