1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় ঢাকার ৭ জায়গায় আগুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপনে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় রাজধানীর অন্তত সাতটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে এসব ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের বলেন, এখন পর্যন্ত অন্তত সাতটি স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগ, মিরপুর ও খিলগাঁওয়ে ঘটনাগুলো ঘটেছে।

আগুন লেগেছে বাসার ছাদ ও সড়কে ওপরে ঝোলানো তারে। প্রতিটি ঘটনায় দুটি করে ইউনিট পাঠানো হয়েছে। সব কটিতেই আগুনই নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত বড় কোনো অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি। অধিকাংশ আগুনই ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে এসব অগ্নিকাণ্ডে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys