1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আঝোরে কাঁদলেন সিয়াম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি আগামী শুক্রবার দেশব্যাপী মুক্তি পাচ্ছে। আর গতকাল সোমবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিল সিনেমার অভিনয়শিল্পী ও নির্মাতাসহ শোবিজ অঙ্গনের অনেকেই। প্রদর্শনী শেষে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় প্রবীণ অভিনেতা তারিক আনাম খানকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন সিয়াম। তখন অনুজের পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন এই অগ্রজ।

সিনেমায় বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও সিয়াম। পর্দায় নিজেদের অভিনয় দেখে একেবারেই যেন গল্পে ঢুকে গিয়েছিলেন তারা। তাই আবেগ ধরে রাখতে পারেননি তারা।

সিয়াম বলেন, ‘শুটিংয়ের আগে আমরা বাবা-ছেলে হয়েছি, এরপরই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। ওনাকে (তারিক আনাম খান) বাবা মেনেই পুরো সিনেমায় কাজ করেছি। বিশেষ প্রদর্শনীতে আমার নিজের বাবাও উপস্থিত ছিলেন। যখন সিনেমাটা শেষ হলো তখন আমার বাবার চোখেও পানি দেখেছি। কিন্তু ওনাকে সান্ত্বনা দেওয়ার সময়ও আমি ঠিক ছিলাম। কিন্তু তারিক আনাম খান স্যারকে দেখে আর নিজের আবেগ ধরে রাখতে পারিনি।’

মূলত বাবা-ছেলের পারিবারিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। নিজের বাবাকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন সিয়াম। এটি সবার মন ছুঁয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেতা।

‘মৃধা বনাম মৃধা’য় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নোভা ফিরোজ। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টুসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys