বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

আজ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে চীনা প্রতিরক্ষা মন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় আসা চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকায় আসার পর ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। এসময় তিনি সেখানে রাখা শোক বইয়ে সই করেন।

ঢাকা সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা ও টিকা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শক্তিশালী। দু’দেশের সঙ্গে কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে। চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কিনে থাকে। এছাড়া ভূরাজনৈতিক কারণেও চীনা প্রতিরক্ষা মন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

এদিকে, করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় চীন থেকে টিকা পেতেও আগ্রহী বাংলাদেশ। চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সফরে টিকা ইস্যুও গুরুত্ব পাবে। মঙ্গলবার বিকেলে তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন।

গত বছর নভেম্বরে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys