1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আজ জো বাইডেনের জন্মদিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আজ জন্মদিন। ১৯৪২ সালের আজকের দিনে (২০ নভেম্বর) পেন্সিলভেনিয়াতে জন্মেছিলেন বাইডেন। আজ তার বয়স ৭৮ বছর পূর্ণ হলো।

ঠিক দু মাস পরই বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন৷ এর মধ্য দিয়ে তিনি সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের রেকর্ড ভাঙ্গবেন। রিগ্যান ১৯৮৯ সালে হোয়াইট হাউস ছেড়ে যাবার সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর ৩৪৯ দিন।

এবারের নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে বাইডেনের মূল প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ৭৪ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বাইডেনের ‘ছোটোখাটো স্মৃতিভ্রম জাতীয় ভুল’গুলোকে তুলে ধরার কোন সুযোগ হাতছাড়া করেন নি। ট্রাম্প যুক্তি দেখাতে চেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের নেতৃত্ব দেওয়ার জন্য মানসিক ঘাটতি রয়েছে। এছাড়া ট্রাম্প বাইডেনকে ‘স্লিপি জো’ বা “তন্দ্রবিষ্ট জো” নামে বারবার ডেকে তার জনপ্রিয়তাকেও খাটো করে দেখানোর চেষ্টা করে গেছেন।

এ অবস্থায় বাইডেন সমর্থকরা বলছেন, পোড় খাওয়া রাজনীতিবিদ জো বাইডেন তার কাজের মাধ্যমে ঠিকই প্রমাণ করে দেবেন, বয়স একটা সংখ্যা মাত্র। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময়ই সব প্রশ্নের জবাব দেবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys