বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আচারের বয়ামে ৫০ লাখ টাকার ইয়াবা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এ ঘটনায় সৌদিগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক: ৭ জনের বিরুদ্ধে মামলা
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন নামে ৩১ বছর বয়সী ওই যাত্রীকে আটক করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন।

জানা যায়, গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ভোররাত ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল রাকিব হোসেনের। আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা।

এ সময় তেঁতুলের আচারের দুটি বড় বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য পঞ্চাশ লাখ টাকা বলে জানা গেছে। আটক রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

জিজ্ঞাসাবাদে রাকিব জানায়, নাজমুল নামে ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছে। নাজমুলসহ আরো অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় আটক ব্যক্তিসহ অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys