1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আইসোলেশনের সময় কমানোর পরিকল্পনা নেই বৃটেনের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: কোভিডের উপসর্গহীনদের জন্য কোয়ারেন্টিনের মেয়াদ অর্ধেক করে ৫ দিনে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। তবে বৃটেনের এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী রেবেকা স্মিথ। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সম্প্রতি কোরেন্টিনের সময়কাল ১০ দিন থেকে কমিয়ে ৭ দিনে নামিয়ে এনেছি। আমরা এখন এর ফলাফল দেখতে চাই। এটি আমাদের বিশ্বাস অনুযায়ী কাজ করছে কিনা তা দেখতে চাই আমরা। তিনি আরও বলেন, বর্তমানে যে সময়কাল নির্ধারণ করা হয়েছে, আমাদের ধারণা সেটিই আদর্শ। তাই কোয়ারেন্টিনের মেয়াদ ৫ দিনে নামিয়ে আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। যদিও যুক্তরাষ্ট্রের গ্রহণ করা এমন পদক্ষেপকে বৃটেনেও প্রয়োগের পক্ষে অনেক গবেষক।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর স্যার জন বেল তাদের একজন। তিনি বিবিসিকে বলেন, কোভিড আইসোলেশনের সময় ৫ দিনে নামিয়ে আনা উচিৎ। শেষ দুই দিনে যদি কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তাহলে ৫ দিনের বেশি আইসোলেশনের প্রয়োজন নেই।
এদিকে কোভিডের উপসর্গহীনদের জন্য আইসোলেশনের মেয়াদ অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটি জানিয়েছে, উপসর্গহীন আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে ৫ দিনে নামিয়ে আনা হয়েছে। দেশটিতে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংকট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কর্মীর সংকটের কারণে বিভিন্ন প্রদেশে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, নতুন পদক্ষেপের কারণে তার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys