সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আইসিইউতে অ্যাটর্নি জেনারেল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে অ্যাটর্নি জেনারেলের মেয়ের জামাই মো. রিয়াজুল হক এ তথ্য জানিয়েছেন। রিয়াজুল হক জানান, ভোরে তাকে (অ্যাটর্নি জেনারেল) আইসিইউতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

গত ৪ সেপ্টেম্বর সকালে জ্বর শুরু হয় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওইদিনই অ্যাটর্নি জেনারেল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। পরে করোনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys