1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আইজিপি হলেন চৌধুরী আল-মামুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি এতদিন র‌্যাব প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশের বর্তমান মহাপরিদর্শক বেনজীর আহমেদকে অবসরে পাঠানোর পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন পুলিশপ্রধান নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

আগামী ৩০ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বর্তমান আইজিপি বেনজীরের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার কথা জানিয়ে ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন হয়।বেনজীরের মতোই র‌্যাব থেকেই পুলিশ প্রধানের দায়িত্বে আসছেন চৌধুরী আল-মামুন। বেনজীর আইজিপি হওয়ার পর ২০২০ সালে র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পান তিনি। তার আগে তিনি সিআইডিপ্রধানের পদে ছিলেন।

বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আল-মামুন গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

চৌধুরী আল-মামুনের জন্ম ১৯৬৪ সালে ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে।

১৯৮৬ সালে সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পুলিশে চাকরি শুরু করেন আল-মামুন। কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলা ইউনিটে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তি মিশনেও কাজ করে এসেছেন তিনি।

ঢাকা সদর দপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেন আল-মামুন।এরপর তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজিও ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান।

আল-মামুন কর্মক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys