1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

আইইডিসিআর পরিচালক সেব্রিনা ফ্লোরা অসুস্থ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশের হালনাগাদ পরিস্থিতি নিয়মিত ব্রিফিং করে আসছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গণমাধ্যমের বদৌলতে (বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া) দেশ-বিদেশে সুপরিচিত তিনি। গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নে বিচলিত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে রোগতাত্ত্বিক দিক বিশ্লেষণ করে জবাব দেন। তবে হঠাৎ করেই গত দুই দিন ধরে সংবাদ সম্মেলনে অনুপস্থিত ফ্লোরা। তার অনুপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের অনেকের মনে প্রশ্ন জেগেছে কোথায় তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ফ্লোরা অসুস্থ হয়ে পড়েছেন। তার রক্তচাপ বেড়ে গেছে। তাই গত দুই দিন ধরে সংবাদ সম্মেলনে আসেননি।

আইইডিসিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘গত বেশ কিছুদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণরোধে অধ্যাপক ফ্লোরাসহ আইইডিসিআরের সব কর্মকর্তা-কর্মচারীকে হাড়ভাঙা পরিশ্রম করতে হচ্ছে। পরিচালক হিসেবে অধ্যাপক ফ্লোরাকে শুধু নিজ প্রতিষ্ঠানেরই স্বাভাবিক কার্যক্রম তদারকি করা ছাড়াও করোনা পরিস্থিতি মোকাবিলায় গৃহিত পদক্ষেপসমূহ সম্পর্কে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন নীতিনির্ধারকদের অবহিত ও যোগাযোগ করতে হয়। এ সব কারণে তার উচ্চ রক্তচাপ বেড়ে গেছে।’

উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আজ উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এর আগে গতকাল সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys